শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ট্রেনের এই একটা টিকিটেই নিজের গোটা জার্নি ট্রিপ কমপ্লিট, সেফ আপনার পকেটও; কী ভাবে বুকিং করবেন এই জার্নি টিকিট জানুন বিস্তারিত।

 এই টিকিট কাটলে কি কি সুবিধা:

এই টিকিট আপনার সময় ও খরচ বাঁচাবে।

এবং দীর্ঘ ট্রেন জার্নিতে বার বার ট্রেন বদলাতে হবে না।

এবং বার বার ট্রেনের টিকিটও কাটতে হবেনা এই সার্কুলার জার্নিতে।

আর খুব সহজেই IRCTC রেলের ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে হয়।


সার্কুলার জার্নি টিকিট:

একটা টিকিটেই একাধিক স্টপেজে নামার সুবিধার জন্য ভারতীয় রেলের তরফে আনা হয়েছে সার্কুলার জার্নি টিকিট। বেড়াতে যাওয়ার সময় আমরা যদি এই সার্কুলার জার্নি টিকিট বুকিং করি, তাহলে ওই একটা টিকিটেই আমাদের আটটি স্টপেজে নামার সুযোগ দিয়ে থাকেই আইআরসিটিসি। এই উপায়ে আমরা একটার জায়গায় আটটি ডেস্টিনেশন ঘুরে দেখতে পারি। বলতে পারেন গোটা ট্রিপ প্ল্যান করে ফেলতে পারেন মাত্র একটা টিকিট থেকে।


সার্কুলার জার্নি টিকিটের নিয়ম:

হ্যাঁ এখানে একটু মনে রাখার প্রয়োজন। আমরা আমাদের টাকা দিয়ে টিকিট কাটলেও, সার্কুলার জার্নি টিকিট কেটে যেখানে খুশি চাইলে আমরা নামতে পারবো না। যে স্টেশন থেকে এই সার্কুলার জার্নি টিকিট কাটা হয়েছে, সেই স্টেশনেই আমাদের যাত্রা শেষ করতে হবে। ধরুন, আমরা যদি হাওড়া থেকে সার্কুলার জার্নি টিকিট কেটে যাত্রা শুরু করলাম, সেক্ষেত্রে আমাদের হাওড়া স্টেশনেই নামতে হবে বা যাত্রা শেষ করতে হবে।


কিভাবে সার্কুলার জার্নির জন্য টিকিট কাটবেন:

স্টেশন কাউন্টার থেকে সরাসরি সার্কুলার জার্নি টিকিট কাটা যায় না। আইআরসিটিসি-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সার্কুলার জার্নি টিকিট কাটতে হবে। সার্কুলার জার্নি টিকিট কাটলে ফার্স্ট ক্লাস থেকে স্লিপার ক্লাস—যে কোনও ক্লাসে আপনি ভ্রমণ করতে পারবেন। এছাড়া এই টিকিট কাটার সময় আপনাকে ভ্রমণের রুট উল্লেখ করতে হবে। অর্থাৎ, ওই টিকিটের মাধ্যমে আপনি কোন-কোন জায়গায় বেড়াতে যেতে চান, সেটা উল্লেখ করতে হবে। সেই মতো টিকিট কাটতে পারবেন। এছাড়া এই একটা সার্কুলার জার্নি টিকিট কেটে আপনি ৮টি ভিন্ন ট্রেনে উঠতে পারবেন এবং ৫৬ দিনের জন্য ভ্রমণ করতে পারবেন। এছাড়া ৭,৫৫০ কিলোমিটার মাত্রা করতে পারবেন।


সার্কুলার জার্নি টিকিটের ভাড়া:

এবার আপনার পকেট থেকে কত মাল্লু খরচ করতে হবে এই টিকিটের জন্য।আলাদা আলাদা স্টেশনের জন্য আলাদা আলাদা ট্রেনের টিকিট কাটতে গেলে খরচ বেশি হয়। সেই খরচ থেকে মুক্তি। তবে, সার্কুলার জার্নি টিকিটের ভাড়া কত তা নির্ভর করছে আপনি কোন কোন রুটের টিকিট কাটছেন তা নির্ভর। পাশাপাশি কত দিনের জন্য যাত্রা করছেন এবং প্রবীণ নাগরিক (পুরুষ)-দের জন্য ৪০ শতাংশ ও প্রবীণ নাগরিক (মহিলা)-দের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় রয়েছে। পাশাপাশি ৫ থেকে ১২ বছর বয়সি বাচ্চাদের ট্রেনের ভাড়া অর্ধেক।